রাজনীতি

প্রার্থীদের থেকে অর্থ নেয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব: চুন্নু

রওশন এরশাদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রওশন এরশাদ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রার্থীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব।

সোমবার (১৫ জানুয়ারি) বনানী কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পাটির কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কারের বিষয়ে চুন্নু বলেন, কেন্দ্রীয় নেতা হয়ে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে পাবলিকলি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার করা অমার্জনীয় অপরাধ। সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই শফিকুর ইসলাম সেন্টু ও ইয়াহিয়া চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

বাইরে থেকে কেউ কেউ নেতাদের ইন্ধন দিচ্ছে বলে মনে করেন তিনি। সব রাজনৈতিক দলেরই বিভিন্ন সময় অস্থিরতা চলে, এটি নিয়ে চিন্তার কিছু নেই মন্তব্য করেন তিনি।

বিষয়:জাতীয় পার্টি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দুই কেন্দ্রীয় বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…