সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে প্রতিরোধ করা হবে বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা প্রমাণ করে, তারা সহিংসতায় যাবে। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যা করাই বিএনপি’র টার্গেট কি না, তা জানতে চান তিনি। সরকার বিদেশিদের চাপে নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।






