রাজনীতি

আশা করব একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, ন্যায় বিচার নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, তিনি ন্যায় বিচার নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রায়ই জাতি প্রত্যাশা করছে।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে! মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।

এর আগের দিন (১৬ নভেম্বর) আরেক পোস্টে তিনি মামলার স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ঢাকার প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে রায় দিতে যাচ্ছে।

এদিকে বহুল আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর প্রবেশপথে সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের নির্দেশনা জারি করা হয়।

যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আজই মামলার রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

বিষয়:ট্রাইব্যুনাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…