পদ্মায় জাল ফেলেছি, ঝাঁকে ঝাঁকে ইলিশ তুলব: এক্সিম ব্যাংক চেয়ারম্যান
চ্যানেল আই অনলাইন এর সংবাদে ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পদ্মায় জাল ফেলেছেন বলে মন্তব্য করে ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ তুলবেন তিনি। ডুবতে বসা পদ্মা ব্যাংক টেনে তোলার দায়িত্ব নিয়ে এভাবেই রসিকতা করলেন এই অভিজ্ঞ ব্যাংকার।
একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মাঝে সমঝোতা সই হয়েছে। এক্সিম ব্যাংক চেয়ারম্যান জানান, পদ্মা ব্যাংকের সব দায় দেনা এখন থেকে এক্সিম ব্যাংক পরিশোধ করবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, দুই ব্যাংক আনুষ্ঠানিকভাবে আবেদন করলে একীভূত করার উদ্যোগ শুরু হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






