চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছি না: তাসনিম জারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনের পরও দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, একটি নির্বাচনে জয় বা পরাজয় চূড়ান্ত নয়; বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনই তার মূল লক্ষ্য।

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি বলেন, “অনেকে ধারণা করছেন, নির্বাচন শেষে আমি যুক্তরাজ্যে ফিরে যাব। তবে আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই।”

তিনি আরও বলেন, তার রাজনৈতিক পথচলা একক কোনো নির্বাচনের লড়াই নয়, এটি দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিকত্বের চর্চাই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত।

প্রচারণাকালে নারীদের ব্যাপক অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান পরিবর্তন করে। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, “স্বপ্ন দেখতে ভয় পেও না, ক্ষমতার কেন্দ্রে তোমাদেরও অধিকার রয়েছে।”

তিনি স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। এছাড়া সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বানও জানান।

তাসনিম জারা উল্লেখ করেন, “আমাদের সেরা সময় এখনো সামনে। নির্বাচনে আমার প্রাপ্ত বিপুল ভোট ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। জনগণ পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি আগ্রহী।”

Reneta

তিনি আরও বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা জরুরি। প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রজবাবদিহিমূলক_রাজনীতিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ডা_তাসনিম_জারাঢাকা-৯_আসনদীর্ঘমেয়াদি_রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জুন ২২, ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও

জুন ২২, ২০২৬

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT