বিনোদন

‘৪২০’ নাটকের সেই হক চাচা আর নেই

বাংলাদেশের একজন ব্যক্তি আইসিইউতে ভর্তি হক চাচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের হক চাচা আইসিইউতে ভর্তি, তার ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন তার পুত্র বাবু। এরআগে হক চাচার অসুস্থতার পর নিয়মিত তার শারীরিক অবস্থা অভিনেতার ফেসবুক থেকে জানাতেন বাবু।

হক চাচার জানাজা ও দাফন নিয়ে অভিনেতা মুসাফির সৈয়দ জানান, বৃহস্পতিবার আসর নামাজের পর হবে অভিনেতার নামাজে জানাজা। পরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কবিতর পাড়া কবরস্থানে হবে দাফন।

এসময় জানানো হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন সৈয়দ গোলাম সারোয়ার। ২০২৪ সালের ১৫ আগস্টেই মৃত্যু হল তার।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চ্যানেল আইয়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।

বিষয়:৪২০ চ্যানেল আই নাটক মোস্তফা সরয়ার ফারুকী হক চাচা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…