চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হলেন বাইডেন পুত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্য আদালতের জুরিরা মঙ্গলবার এই ফৌজদারি মামলার তিনটি অভিযোগেই হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এতে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, হান্টার বাইডেনের ২৫ বছরের সাজা পাওয়ার সম্ভাবনা খুবই কম।

২০১৮ সালে একটি রিভলবার কিনেন হান্টার বাইডেন। সেসময় আগ্নেয়াস্ত্র কেনার জন্য নির্ধারিত ফরম পূরণে বাধ্যতামূলক তথ্যে মিথ্যার আশ্রয় নেন তিনি। প্রসিকিউটররা জানিয়েছেন, প্রেসিডেন্টের ছেলে বন্দুক ক্রয়ের বাধ্যতামূলক ফর্মে মিথ্যা বলেছিলেন যে, তিনি অবৈধভাবে মাদক ব্যবহার করেননি বা তাতে আসক্ত নন। তিনি ১১ দিন অবৈধভাবে নিজের কাছে বন্দুকটি রেখেছিলেন।

রায়ের পর হান্টার বাইডেন এক বিবৃতিতে বলেছেন, তিনি রায়ের ফলাফল দেখে হতাশ, কিন্তু মেলিসা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব এবং আমার সম্প্রদায়ের কাছ থেকে গত সপ্তাহে আমি যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মামলার ফলাফল মেনে নিয়েছেন এবং তিনি হান্টারের আপিল বিবেচনা সত্বেও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তিনি বলেন, আমার স্ত্রী জিল এবং আমি সব সময় হান্টার এবং আমাদের পরিবারের বাকি সদস্যদের জন্য আমাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে পাশে থাকবো। কোনোকিছুই এটি পরিবর্তন করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্রহান্টার বাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT