আন্তর্জাতিক

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলায় শতাধিক নিহত

বিধ্বস্ত ভবনের ভেতর থেকে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ ও কিছু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ ও কিছু মানুষ ধ্বংসের পরের দৃশ্য দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক একাডেমিতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১শ’ জনে পৌঁছেছে। এই হামলায় আহত হয়েছেন আরও ২শ’ ৪০ জন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল ৬ অক্টোবর বৃহস্পতিবার সিরিয়ার স্থানীয় সময় বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনও সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ওই একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল। দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

অনুষ্ঠানটি শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে ড্রোন হামলা হয় সেই একাডেমিতে। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী এই হামলার জন্য আন্তর্জাতিক সমর্থনপুষ্ট বিদ্রোহীদের অভিযুক্ত করেছে।

বিষয়:ড্রোন হামলা সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…