বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনে স্থানীয় রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে হুমায়ুন কবির তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে প্রার্থী হবেন হুমায়ুন কবির, এ তথ্য ইতোমধ্যে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






