চট্টগ্রাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, বিভিন্ন মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ডাকাতদের গুলিতে গত ১৮ জুলাই রাতে নির্মমভাবে নিহত কলেজ ছাত্র ইয়াজ উদ্দিন রমিমের সুষ্ঠু বিচার নিয়ে শংকা প্রকাশ করেছেন নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের সন্তান কলেজ ছাত্র ইয়াজ উদ্দিন রমিমের হত্যার প্রতিবাদে ‘আমরা চট্টগ্রামবাসী’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ এই শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে এ আশংকা প্রকাশ করেন তিনি। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ।

মানববন্ধনে বাইডেন প্রশাসনের কাছে ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন রেখে বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করলেও আমেরিকান পুলিশ কাস্টডি থেকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় কীভাবে সে পালিয়ে গেল?

সংগঠক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি কবি অনিন্দ্য টিটো, যুব নেতা শোয়েব ইসলাম, মোহাম্মদ রাশেদুল আলম, শৈবাল দাশ, সাদ্দাম হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রতিদিন ৩ জন, বছরে এক হাজারের অধিক মানুষ মারা যায়। সেই যুক্তরাষ্ট্র আবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্রের সেই পুলিশের বিরুদ্ধে স্যাংশন দেয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বিপুলসংখ্যক সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র ও যুব সংগঠনের সদস্য, সংস্কৃতিকর্মী বিভিন্ন লেখা ফেস্টুনসহ অংশ নেন।

বিষয়:চট্টগ্রাম প্রেস ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…