বাংলাদেশ

১৯৭৭ সালে রাষ্ট্রীয় গুমের শিকার স্বজনদের মানববন্ধন

স্বজনরা ১৯৭৭ সালে গুম হওয়া পরিবারের ছবি ধরে মানববন্ধন করছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাবা বেঁচে আছেন কিনা, তা জানা যায় নি ৪৬ বছরেও। অনেকে জেনেছেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তবে বাবার মরদেহ দেখার সুযোগ হয়নি সন্তানদের। ১৯৭৭ সালে রাষ্ট্রীয় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ব্যানারে রাজধানীতে মানববন্ধনে বক্তারা বলেছেন, বিদ্রোহ দমনের নামে সে সময় সেনা ও বিমান বাহিনী সদস্যদের গুম ও হত্যা করা হয়েছে। সে সময়ের শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে তারা বলেছেন, এক মিনিটে জীবন মৃত্যুর রায় দিতেন জিয়া, অনেক ফাঁসি দিয়েছেন রায়ের আগেই।

বিষয়:জিয়াউর রহমান মৃত্যুদণ্ড কার্যকর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…