চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজারে হামলার প্রতিবাদে তরিকতপন্থী ছাত্র সংগঠনের মানববন্ধন 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার এবং দরবারে হামলা, ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে তরিকতপন্থী ছাত্র সংগঠন শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছে। 

সোমবার ৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে দরবারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাম্প্রতিককালে সারা দেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলার বৃত্তান্ত তুলে ধরা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে সকলের ধর্ম পালনের অধিকার রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সারাদেশের বিভিন্ন মাজার ও দরবারে ভাংচুর, লুটতরাজ ও হামলা চালাচ্ছে। সচেতন ছাত্র জনতা কখনোই স্বার্থান্বেষী মহল কর্তৃক সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এই অপচেষ্টা মেনে নেবে না।

বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন মাজার ও দরবারে হামলাকারী ও উস্কানিদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি মাজার ও দরবারের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হোক।

মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা, উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, উগ্রবাদীদের হামলায় হত্যার সঠিক বিচার করাসহ সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরিকতপন্থীমাজার হামলামানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT