দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সাংবাদিক হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল অথবা সংশোধনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সময় টিভির রিপোর্টার গোলাম নবী দুলাল, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দীন আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি একরাম তালুকদার, টুয়েন্টি ফোর চ্যানেলের ফখরুল পলাশ, দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি রতন সিং, এশিয়ান টিভি’র দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি রতন সিংহসহ অন্যরা।








