চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী হুমায়রা হিমু’র বন্ধু আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
অপরাধ, বিনোদন
A A

ছোট পর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে হুমায়রা হিমুর মৃত্যুর পর থেকে জিয়াউদ্দিন পলাতক ছিলেন।   

শুক্রবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মো. আল আমিন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর বংশাল থেকে জিয়াউদ্দিনকে আটক করা হয়। তিনি রুফি নামেও পরিচিত। বিকেলে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

হিমুর মৃত্যুকে ‘রহস্যজনক’ হিসেবে দেখছে অভিনয় শিল্পী সংঘ। সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে জানিয়েছেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা বলা যাচ্ছে না।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনাক হাসান বৃহস্পতিবার রাদ দশটার পর জানিয়েছেন, হুমায়রা হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুম্মা জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি ছবিতে কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

Reneta

হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘঅভিনেত্রীজিয়াউদ্দিন আটকরহস্যজনক মৃত্যুর‌্যাবলিড বিনোদনহুমায়রা হিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT