চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের অভিযোগ, ‘হুমায়রাকে হত্যা করা হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
হুমায়রা হত্যার অভিযোগে বাবা-মায়ের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়রা আসগরের মৃত্যুতে স্বাভাবিক কোনো কারণ দেখছেন না পরিবার। পাকিস্তানি এই অভিনেত্রীর বাবা বলছেন,“আমার মেয়েকে কেউ হত্যা করেছে”।

হুমায়রার মৃত্যুতে শোকাহত বাবা-মা অভিযোগ করেছেন, তাদের মেয়ের মৃত্যু স্বাভাবিক কোনো কারণে ঘটেনি। মেয়ের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে, তার বাবা আশঙ্কা প্রকাশ করেছেন—হুমায়রাকে হত্যা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হুমায়রার বাবা বলেন, “ও যেভাবে উপুড় হয়ে পড়ে ছিল, তাতে বোঝা যায়, এর পেছনে এমন কেউ রয়েছে যার ভয়-ভক্তি নেই, যার মনে আল্লাহর ভয় নেই।”

হুমায়রার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে—পরিবার নাকি মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে কিংবা হুমায়রা আর্থিক সংকটে ভুগছিলেন, বাসা ভাড়াও দিতে পারছিলেন না বলে খবর বের হয় তখন। এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রতিবাদ করেছেন তার পরিবার।

হুমায়রার বাবা ডা. আসগর বলেন, “আমি করাচি যাইনি, কিন্তু আমার মনে হচ্ছে মেয়ের সঙ্গে ভয়ংকর কিছু হয়েছে। সে উপুড় হয়ে পড়েছিল, দরজাগুলোর অবস্থাও সন্দেহজনক ছিল। যে করেছে, তার কোনো ভয়-ভক্তি নেই।”

মেয়ের আর্থিক সংকটে থাকার গুজব সরাসরি অস্বীকার করে তিনি বলেন, “ও ভালো আয় করতো, অনেক দামি জামাকাপড় তার ঘরে পাওয়া গেছে যেগুলো সে পরেওনি। যদি কোনো বিল বকেয়া থেকে থাকে, তাহলে সেটা তার মৃত্যুর পরের সময়ের হতে পারে।”

Reneta

তিনি জানান, হুমায়রা দরিদ্র শিশুদের নিয়ে কাজ করতেন এবং কখনো পারিবারিক সম্পত্তির দাবিও তোলেননি। “সে ছোট খাটো কিছু নিয়ে কথা বলার মানুষ না,” বলেন তিনি।

হুমায়রার মা স্থানীয় গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। “সে বলেছিল তার মোবাইল সিম বন্ধ করে দেওয়া হচ্ছে, ও হয়রানির শিকার হচ্ছে। কিন্তু বিস্তারিত বলেনি। এরপর থেকে ফোন বন্ধ। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু করাচিতে আমাদের কোনো যোগাযোগ ছিল না।”

তিনি জানান, তখন তিনি ভেবেছিলেন হয়তো হুমায়রা বিদেশে (সম্ভবত তুরস্কে) চলে গেছে, তাই অপেক্ষায় ছিলেন। “অজানা এক শঙ্কা কাজ করছিল। তারপর হঠাৎ একদিন টেলিভিশনে খবর দেখে স্তব্ধ হয়ে যাই।”

শোবিজে কাজ করায় পরিবারের সাথে সম্পর্ক ছিলো না হুমায়রার, মিডিয়ার এমন খবরকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন প্রয়াত অভিনেত্রীর বাবা-মা। ডা. আসগর বলেন, “হুমায়রা ছোট থেকেই শিল্পকলার প্রতি আগ্রহী ছিল। সে এনসিএ-তে পড়াশোনা করেছে, পরে বিনোদন জগতে কাজ শুরু করে। আমরা ওর সিদ্ধান্তে সবসময় সমর্থন দিয়েছি।”

পরিবার আরও জানান, হুমায়রার সঙ্গে তাদের কোনো বিচ্ছেদ হয়নি, বরং সে প্রতি কয়েক মাস পর পর বাড়িতে (লাহোর) আসত এবং নিয়মিত যোগাযোগ রাখত।

১৯৯২ সালের ১০ অক্টোবর লাহোরে জন্ম হুমায়রা আসগর আলীর। পাকিস্তানে জাতীয় চারুকলা কলেজ (এনসিএ) থেকে ফাইন আর্টস, টিভি ও ফিল্মে স্নাতক এবং পরবর্তীতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল সম্পন্ন করেন। ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পাকিস্তানের প্রথম সারির ডিজাইনারদের সঙ্গে কাজ করেন। পরে অভিনয়ে যুক্ত হন। ২০১৫ সালের ‘জালাবি’ সিনেমায় অভিনয় করেন এবং ২০২২ সালে তামাশা ঘর রিয়েলিটি শো’তে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান।

একজন চিত্রশিল্পী, ভাস্কর এবং ফিটনেস-প্রেমী হিসেবেও পরিচিত ছিলেন হুমায়রা। ইনস্টাগ্রামে ৭ লাখের বেশি অনুসারীকে তিনি নিয়মিত তার সৃজনশীলতা ও স্বাস্থ্যচর্চার যাত্রা ভাগ করে নিতেন।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট দেখা যায়। সে বছর অক্টোবরের শুরু থেকেই তার ফোনটিও বন্ধ হয়ে যায়। গেল ৮ জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে তার পঁচে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গেল বছরের অক্টোবরেই তার মৃত্যু হয়েছে। ১১ জুলাই লাহোরে তার দাফন হয়। তার মৃত্যুর আসল কারণ জানতে কাজ করছে পুলিশ। –আরএওয়াই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকরাচিপাকিস্তানবাবামালাহোরলিড বিনোদনহুমায়রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT