চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, বহু আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফ্রান্সের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৩৭ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এছাড়াও দু’জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণটি ফরাসি রাজধানীর পঞ্চম অ্যারোন্ডিসমেন্টে রুয়ে সেন্ট-জ্যাকসের একটি ভবনে ঘটে। ভবনটিতে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।

উদ্ধারকর্মীরা ঘটনার পর পরই অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

Banglabid

প্যারিসের প্রসিকিউটর বলেছেন, ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে বিস্ফোরণটি ভবনের মধ্যেই ঘটেছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, ভবনটি আগুনে পুড়ে গেলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Reneta

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুলেভার্ড সেন্ট-মিচেলের ইকোলে দে মাইনসের একজন ছাত্র লে বলেছেন, আমি ভ্যাল ডি গ্রেসের সামনে ছিলাম এবং তখন আমি একটি শব্দ শুনতে পেলাম। এরপরই ২০ বা ৩০ মিটার উঁচু আগুনের গোলা দেখতে পাই। আমি গ্যাসের গন্ধ পেয়েছি। অপর একজন প্রত্যক্ষদর্শী আন্তোইন ব্রুচট বলেছেন, তিনি যখন ‘বড় বিস্ফোরণে’র শব্দ শুনতে পান তখন তিনি বাড়িতে ছিলেন।

বিস্ফোরণের এলাকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবং শিক্ষার্থীদের বসবাসের জন্য ব্যাপক পরিচিত।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সবিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT