চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে কত আয় করলো ধানুশের ‘ক্যাপ্টেন মিলার’?

common common
৩:০৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ধনুশের ক্যাপ্টেন মিলার সিনেমার পোস্টার, পুরুষ অভিনেতা সানগ্লাসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার(১২ জানুয়ারি) মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’। মুক্তির শুরু থেকেই রীতিমত প্রসংশায় ভাসছে এই ছবি। আর এবার বক্স অফিসেও চমক দেখালো ছবিটি। 

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এই ছবিটির আয় দাঁড়িয়েছে ১৬.২ কোটি রুপি। যার ভেতর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ১১.২৫ কোটি রুপি।

মুভি রিভিউজের হিসেব বলছে, তামিলনাড়ুতে ‘ক্যাপ্টেন মিলার’ প্রথম দিনে আয় করে ৯.৫ কোটি। আর পৌনে ২ কোটি রুপি পুরো ভারত থেকে। অন্যদিকে ভারতের বাইরে থেকে ছবিটি আয় করে প্রায় ৫ কোটি রুপির মত।

Banglabid

৬০ কোটি রুপি বাজেটের এই ছবি প্রথম দিনে ১৬ কোটি রুপি ব্যবসা করায় উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। তারা ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি তার লগ্নি তুলে আনতে সমর্থ হবে। এছাড়া মুক্তির আগেই ৩০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে ‘ক্যাপ্টেন মিলার’। বিশ্বব্যাপী প্রায় আড়াই হাজার স্ক্রিনে ছবিটি চলছে।

ইতোপূর্বেই জানা গেছে, এই ছবিতে ধানুশকে যে রূপে দেখা গেছে সেভাবে আগে কখনোই দর্শক তাকে দেখেননি। সেই সঙ্গে ছবির অ্যাকশনও মুগ্ধ করেছে দর্শকদের। ছবি মুক্তির পর যার অ্যাকশনকে তুলনা করা হচ্ছে হলিউডের অ্যাকশনের সাথেও।

তবে এখানেই শেষ নয়, ছবিটি মুক্তির পর এতে ক্যাপ্টেন মিলারের এন্ট্রি, ভিজ্যুয়াল, সিনেমাটোগ্রাফি, স্টোরিটেলিং, চিত্রনাট্য, টুইস্ট থেকে শুরু করে ধানুশের দূর্দান্ত পারফর্মেন্সের ব্যাপক প্রশংসা করছেন দর্শকরা। কেউ কেউ বলছেন, ‘বক্স অফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হবে।’ আবার কেউবা বলছে, ‘এটি ধানুশের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছবি।’

Reneta

‘ক্যাপ্টেন মিলার’ তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খনন কাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে থাকেন ক্যাপ্টেন মিলার। ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে। অরুণ মাথেশ্বরান পরিচালিত এ সিনেমায় ধানুশ ছাড়াও আছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ।- বলিউড মুভি রিভিউজ

 

ঢাকা/ এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ক্যাপ্টেন মিলার’অরুণ মাথেশ্বরানতামিল সুপারস্টারধানুশপ্রিয়াঙ্কা মোহনবক্স অফিসশিব রাজকুমারসন্দীপ কিশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT