ফুটবল

নেপাল পৌঁছে এইচএসসি’র সুখবর জানলেন আফিদা-শাহেদা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের ছবি, উভয়ই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের ছবি, উভয়ই হাসিমুখে দাঁড়িয়ে, জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখন বাংলাদেশ দল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দেশটিতে পা রাখে লাল-সবুজের মেয়েরা। সেখানে পৌঁছে সুখবর পেয়েছেন দলের অন্যতম দুই সদস্য আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। এইচএসসি পরীক্ষায় পাস করেছেন দুজনে।

মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তখন ফ্লাইটে ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। এইচএসসি পরীক্ষায় রিপা ৩.৭৫ পেয়েছেন, আর আফিদা ৪.৩৩ পেয়েছেন। দুজনেই বিকেএসপি কলেজ থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

ফল শুনে নেপাল থেকে ফেসবুকে রিপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। নেপালে এসেই আমার রেজাল্টের খবর জানতে পারলাম। আজ বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছি। ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। আমার দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। বিকেএসপি আমাকে অনেক কিছু দিয়েছে। যার ক্রেডিট আমার সকল শ্রদ্ধেয় কোচ, শিক্ষক, বন্ধু-বান্ধবী, সিনিয়র, টিমমেট ও আমার শুভাকাঙ্ক্ষী- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা, সহযোগিতা, মানসিক সাপোর্ট না পেলে হয়তো আজকের রিপা হতে পারতাম না। দোয়া করবেন আমার জন্য।’

আগামী ১৭ অক্টোবর দশরথ স্টেডিয়ামে সাফের আসর গড়াবে। টুর্নামেন্ট ‘এ’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।

বিষয়:আফিদা এইচএসসি পরীক্ষা বাফুফে বাংলাদেশ নারী দল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ রেজাল্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…