সৌদি আরবের রিয়াদে এইচএসসি পরীক্ষা শুরু

রিয়াদে একটি পরীক্ষার কেন্দ্র যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, একজন শিক্ষক পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সর্বমোট ৩৩ জন শিক্ষার্থী এ বছর রিয়াদ বাংলাদেশ ইনটারন্যাশনাল স্কুল (বাংলা কারিকুলাম) এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। অভিন্ন প্রশ্নপত্রে বাংলাদেশের সাথে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ছাত্র ৯ জন ও ছাত্রী ২৪ জন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যূলার) রাকিব উল্লাহ সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম পরীক্ষার দায়িত্ব পালন করেন।
এবারই প্রথম রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বনিম্ন সংখ্যক ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এবং সৌদি সরকারের সর্বস্তরে সৌদিকরণ নীতির কারণে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






