শিক্ষা

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে

বাংলাদেশের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা একটি পরীক্ষার কক্ষে পরীক্ষা দিচ্ছে, সবাই মনোযোগী ও প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ ১ আগস্ট বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট দেশের পরিস্থিতি বিবেচনায় এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট।

প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

বিষয়:এইচএসসি পরীক্ষা স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…