চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটাক্ষের মুখে সাবা, উত্তরে যা বললেন হৃতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

বয়সে ১৭ বছরের বড় বলিউড তারকা হৃতিক রোশানের সঙ্গে প্রেম করা নিয়ে ইতোমধ্যেই নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে প্রেমিকা সাবা আজাদকে। এবার নেটপাড়ায় আবারও হাসির খোরাক হলেন হৃতিকের প্রেমিকা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি ফ্যাশন শোয়ে গান গাইছিলেন সাবা। কিন্তু গাইতে গাইতে র‌্যাম্পে যেভাবে নাচতে শুরু করলেন সাবা, তা খুব একটা ভাল চোখে দেখেননি অনেকেই। অনেকেই সাবাকে মানসিক ভারসাম্যহীনের তকমা দেওয়া শুরু করেছেন।

শুধু তাই নয় তার চিকিৎসার প্রয়োজনও বলছেন অনেকেই। কেউ কেউ তো তাকে মনোবিদ দেখানোর পরামর্শও দিয়ে বসেন। এবার সে সমস্ত ট্রোলেরই জবাব দিলেন হৃতিক রোশান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাবার সেদিনের পারফরম্যান্সের ভিডিও পোস্ট করে হৃতিক লেখেন, ‘একেই বলে নিজেকে সঁপে দেওয়া! তাইতো তুমি এত উজ্জ্বল!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি।

হৃতিকের আগে সাবা নিজেও কটাক্ষের জবাবে মুখ খুলেছেন।  সাবা লেখেন, ‘উমমম হ্যাঁ, আসলে এই উপদেশটা রোজ দিন পাই। এমন ঘৃণার পৃথিবীতে আপনাদের মতো মানুষের মন্তব্যই বেশি।’

হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার পর থেকে রাতারাতি আলোচনায় আসেন সাবা আজাদ। তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি গায়িকাও। তার গানের প্রশংসায় পঞ্চমুখ হৃতিক। প্রেমিকাকে নিয়ে তিনি যে গর্বিত, সেটাও বলেছেন বিভিন্ন সময়।

Reneta

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন হৃতিক। গেল বছর থেকে প্রেমের সম্পর্কে জড়ান সাবা-হৃতিক। তবে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনতে কোন সংকোচ নেই তাদের মাঝে।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবলিউডসংগীতসাবা আজাদসিনেমাহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT