মেজাজ হারালেন হৃতিক!

বিমানবন্দরে হৃতিক খান ভক্তদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাচ্ছেন, তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বরাবরই বেশ শান্ত মেজাজের অধিকারী বলিউড তারকা হৃতিক রোশান। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘সুপারহিরো কৃষ’-এর একটি ভিডিও, যেখানে মাঝ এয়ারপোর্টে পাপারাজ্জিদের উপর মেজাজ হারালেন তিনি।
রবিবার (২ জুন) এয়ারপোর্ট দিয়ে হেঁটে আসছিলেন হৃতিক। এসময় তার পরনে ছিল ব্লু ডেনিম, সাজা টি-শার্ট আর নীল জ্যাকেট। সেই সঙে মাথায় টুপি, চোখের চমশা বুকের উপর টি-শার্টে গুঁজে রেখেছিলেন তিনি। হৃতিকের ছবি তোলার জন্য তাড়া-হুড়ো শুরু করেন পাপারাজ্জিরা। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি, এই নিয়েই চটে যান অভিনেতা।
এয়ারপোর্ট থেকে বেরানোর সময় হৃতিককে বলতে শোনা গেল, ‘কী করছেন আপনারা?’ এরপর তিনি বলেন, ‘কেন আপনারা এই সব করছেন?’ আর অনুরোধ করা সত্ত্বেও ঠেলাঠেলি না কমায় রেগে যান হৃতিক।
আর অভিনেতার এই ভিডিও প্রকাশ্যে আসতেই দ্বিধা বিভক্ত নেটপাড়া। অধিকাংশই হৃতিকের সমর্থনে মুখ খুলেছেন। একজন লেখেন, ‘সত্যি বড্ড বাড়াবাড়ি করে ছবি শিকারিরা’। একজন কটাক্ষের সুরে লেখেন, ‘গরীবের টম ক্রুজ’। অপর একজন লেখেন, ‘ফ্লপের জন্য বোধহয় ফাসট্রেশনে ভুগছেন’।
বর্তমানে হৃতিক নিজের আসন্ন ছবি ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত। এই স্পাই থ্রিলারে হৃতিকের পাশাপাশি দেখা যাবে জুনিয়র এনটিআরকে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ২০১৯-এর হিট ছবি ওয়ার-এর সিক্যুয়েল। এই ছবিতে প্রথমবার কিয়ারা আদভানির সঙ্গে রোম্যান্স করবেন হৃতিক।- ইন্ডিয়া টুডে






