ধর্ম ও জীবন

দেশে শাওয়াল মাসের চাঁদ কবে দেখা গেলে কবে ঈদ?

আকাশে চাঁদ দেখা যাচ্ছে, শাওয়াল মাসের চাঁদ ও সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে চাঁদ ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য, যা শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আকাশে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই চাঁদ দেখা গেলে তা সাথে সাথে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর বুধবার না বৃহস্পতিবার তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন করে জানাতে হবে।

অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:ইসলামিক ফাউন্ডেশন ঈদের চাঁদ চাঁদ দেখা কমিটি শাওয়াল মাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…