চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া উপায়ে যেভাবে স্ট্রেচ মার্কস দূর করবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৩
লাইফস্টাইল
A A
স্ট্রেচ মার্কস দূর করার জন্য ঘরোয়া উপায় ও পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হওয়ার অনুভূতি অতুলনীয়। তবে এই মা হওয়ার অনুভূতি নিয়ে আসে অনেক পরিবর্তন। সবচেয়ে বেশি হয় শারীরিক পরিবর্তন। চুল পড়া, সারা দেহে কালচে দাগসহ স্ট্রেচ মার্কসের মতো অনেক কিছুর সম্মুখীন হয় মায়েরা। এই স্ট্রেচ মার্কস দূর করার জন্য অনেকেই দামি দামি পণ্য এবং ডাক্তারের পেছনে টাকা ব্যয় করে থাকেন। তবে এই স্ট্রেচ মার্কস থেকে কিছু ঘরোয়া উপাদান ব্যাবহার করে মুক্তি পাওয়া যাবে।

অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভে সন্তানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেট, ঊরু এবং স্তনের ত্বক। যে জায়গায় পেশির বৃদ্ধি বা সঙ্কোচন হয়, সেখানে ত্বকের উপরে পড়তে থাকে লম্বাটে দাগ। যাকে বলে স্ট্রেচ মার্কস। ছেলে বা মেয়ে বয়ঃসন্ধির সময়ে দ্রুত লম্বা হয়, কখনও ওজন কমে বা বাড়ে। এর ফলে ঊরু, হাত, কোমরে স্ট্রেচ মার্কস দেখা যায়। ওজন কমলে যেমন স্ট্রেচ মার্কস হয়, তেমনই দ্রুত ওজন বাড়লেও হয়।

যে উপায়ে স্ট্রেচ মার্কস থেকে মুক্তি পাবেন
১) লেবুর রসকে বলা হয় ন্যাচরাল ব্লিচিং। যেকোন দাগ দ্রুত হালকা করতে সাহায্য করে। অর্ধেক পাতিলেবুর রস নিংড়ে নিয়ে নিংড়ানো লেবুটি রসে ডুবিয়ে স্ট্রেচ মার্কসের জায়গায় ঘষে নিন। তবে এক সপ্তাহ করেই ফলের আশা করলে হবে না।

Banglabid

২) এই দাগ তুলতে সাহায্য করে হাই প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড। দু’টিতেই আছে ডিমের সাদা অংশে। ডিমের সাদা অংশ তুলো দিয়ে লাগিয়ে নিন দাগের উপরে। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন।

৩) আলু কুরিয়ে তার রস দাগ হালকা করতে সাহায্য করে।

৪) অলিভ অয়েলে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের পক্ষে ভাল। জলপাই তেল দিয়ে রোজ স্নানের আগে দাগের উপরে মালিশ করলে অনেকটাই হালকা হয়ে যাবে। আরও ভাল হয়, জলপাই তেলের সঙ্গে চিনি ও লেবুর রস মিশিয়ে মালিশ করা যায়।

Reneta

৫) ১৫-৩০ মিনিট ক্যাস্টর অয়েলও লাগিয়ে রাখার পরে তার উপরে একটা সুতির কাপড় জড়িয়ে হটপ্যাড দিয়ে সেঁক দিলে দ্রুত দাগ কমে।

৬) চায়ের লিকারে থাকে ভিটামিন ও মিনারেল। বিশেষ করে ভিটামিন বি ১২, যা কালো দাগ তুলতে সাহায্য করে। এক কাপ লিকার ঠান্ডা করে তাতে লবণ মিশিয়ে দাগের জায়গায় লাগাতে পারেন।

৭) শিয়া বাটার এবং কফি স্ক্রাব ব্যবহার করলেও দাগ দূর হয়।

ওষুধের চেয়ে ঘরোয়া পদ্ধতিতে দাগ তুলতে সময় বেশি লাগবে। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে ঘরোয়া পদ্ধতিতে ভরসা করা বুদ্ধিমানের কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূর
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT