লাইফস্টাইল

গরমে শরীর ঠাণ্ডা রাখতে যেভাবে তৈরি করবেন বেলের শরবত

শরবত পানির ছবি, তাজা লেবু ও পুদিনা পাতা সহ গরমে শরীর ঠাণ্ডা রাখার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শরবত পানির ছবি, তাজা লেবু, পুদিনা পাতা ও বরফ সহ গরমে শরীর ঠাণ্ডা রাখতে উপকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

গরমে শরীরে পানি শূন্যতা দেখা যায়। তাই আদ্রতা ধরে রাখতে বেশি পরিমাণ পানি খেতে হবে। সেই ক্ষেত্রে আদ্রতা ধরে রাখতে বেল খুব ভালো।

গরমে বেলের শরবত শরীরের আদ্রতা ধরে রাখে এবং কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা, হজমের গোলমাল জাতীয় সমস্যাও সমাধান করে।

পুষ্টিবিদরা বলছেন, গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বেলের শরবত উপকারী। এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। এই দুইটি উপাদান নিঃসন্দেহে ত্বকের জন্য উপকারী। ত্বকের নিজস্ব প্রোটিন অর্থাৎ কোলাজেন তৈরিতেও সাহায্য করে বেল। বেলের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা স্পর্শকাতর ত্বকের জন্য বিশেষ ভাবে প্রয়োজনীয়। এ ছাড়াও অন্ত্র ভাল রাখতে এবং শরীর থেকে ‘টক্সিন’ বার করতে সাহায্য করে বেলের মধ্যে থাকা সহজপাচ্য ফাইবার।

বেলের শরবত তৈরি উপকরণ
বেল: ১টি
পানি: ৫ কাপ
লবণ: এক চিমটে
চিনি: ৪ টেবিল চামচ
পুদিনা পাতা: এক মুঠো
বরফের টুকরো: ৩-৪টি

তৈরি পদ্ধতি:
প্রথমে বেল ভেঙে তার ভিতর থেকে শাঁস বার করে একটি পাত্রে রাখুন। এ বার শাঁস হাত দিয়ে ভাল করে চটকে নিন। ভিতর থেকে বেলের বীজ বের করে নিন। ছাঁকনির সাহায্যে বেলের মিশ্রণটি ভালো করে ছেঁকে নিন। এ বার বেলের মিশ্রণের সাথে চিনি এবং সামান্য লবণ মিশিয়ে নিন। যত ক্ষণ না চিনি গলে যায় তত ক্ষণ পর্যন্ত নাড়তে হবে। লবণ-চিনি গলে গেলে বেলের মিশ্রণের সাথে ধীরে ধীরে পানি মিশিয়ে নিতে হবে। ঘনত্ব কেমন রাখতে চান, সেই অনুযায়ী পানি মেশাবেন। এবার কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ এবং পুদিনা পাতার কুচি দিয়ে তার মধ্যে শরবত ঢেলে নিন। ঠান্ডা ঠান্ডা শবরত পরিবেশন করুন।

বিষয়:গরম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…