চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
ইনস্টাগ্রাম অ্যাপের স্ক্রিনশট, যেখানে ভিডিও প্লে আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রাম এখন একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। হলিউড, বলিউডসহ দেশি-বিদেশি সব তারকাদেরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে। ইনস্টাগ্রাম থেকেই শুরু হয় অনেকের ইনফ্লুয়েন্সার হিসেবে পথচলা।

ইনস্টাগ্রামের প্রতি ঝোঁক বাড়ছে তরুণ প্রজন্মের। কখনও বাড়ির রাস্তায় কখনও বা রেস্তরাঁয়, কখনও সমুদ্রের ধারে কখনও আবার শোয়ার ঘরেই রিল বানাচ্ছেন তরুণ-তরুণীরা। কেউ শখেই বানাচ্ছেন। কেউ আবার পরিচিতি লাভের আশায় নিয়মিত রিল বানিয়ে পোস্ট করছেন সমাজমাধ্যমের পাতায়। তবে একাধিক রিল বানিয়েও হতাশ কেউ কেউ। কিছুতেই ১০০ জনের বেশি লোকের কাছে পৌঁচ্ছোচ্ছে না সেই রিল।

যেভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা বাড়বে:

১) আপনার পছন্দ মতো গানে নয়, ইনস্টাগ্রামে সেই সব গানে রিল তৈরি করুন, যা সেই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। তবে কেবল গানেই হবে না, আপনার কনটেন্টও ভাল হতে হবে।

২) শুধু বাংলা গানের উপরে রিল তৈরি করলে কিন্তু তার রিচ বাড়বে না! হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করলে আপনার রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। ফলে আপনার অনুগামীর সংখ্যাও বাড়বে। যে সব সুর খুব ট্রেন্ডিং, তার উপরেও রিল বানাতে পারেন। সেই রিল তথ্যমূলকও হতে পারে, আবার বিনোদনমূলকও হতে পারে।

৩) আপনি যখন কোনও তথ্যমূলক ভিডিও শুট করবেন, তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক সেটি বেশি পছন্দ করে।

Reneta

৪) ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলোকে বেশি বুস্ট করে, যেগুলোতে ইনস্টাগ্রামের সব ফিচারগুলো ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। আপনার রিলেও বেশি ভিউ আসবে। কেবল ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও রিলগুলি শেয়ার করুন।

৫) অনেকেই মনে করেন, ভিডিওর মান যত ভাল হবে, ততই ভিউ আসবে। আর সেই ভিডিও ততই ভাইরাল হবে। তবে একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার উপর মন দিলে আপনার ভিউ বাড়বে। রোজ একটি করে রিল দিতেই হবে। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT