চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান মামলায় সাক্ষ্য দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। তিনি জানিয়েছেন, কিশোরদের অতিরিক্ত ব্যবহার কমাতে চালু করা ইনস্টাগ্রামের ‘বিরতি নিন’ ফিচারটি ডিফল্টভাবে চালু করার আগে মাত্র ১ থেকে ২ শতাংশ কিশোর অ্যাকাউন্টে এটি ব্যবহার করা হতো।

বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বিবিসি জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মেটার বিরুদ্ধে চলমান মামলার দ্বিতীয় সপ্তাহের শুনানিতে সাক্ষ্য দেন মোসেরি।

যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলাটি করেছে। তাদের অভিযোগ, ইনস্টাগ্রাম ও ফেসবুক তরুণদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে এবং তাদের আসক্ত করে তুলতে এমনভাবে তৈরি করা হয়েছে।

মামলার শুনানিতে কলোরাডোর আইনজীবী জেসন স্লথহুবারের প্রশ্নের জবাবে মোসেরি বলেন, ‘বিরতি নিন’ ফিচারটি ডিফল্টভাবে চালু করার আগে এর ব্যবহার খুবই কম ছিল। এই ফিচার নির্দিষ্ট সময় অ্যাপ ব্যবহারের পর কিশোরদের ইনস্টাগ্রাম বন্ধ করে বিরতি নিতে উৎসাহিত করে।

মোসেরি জানান, অধিকাংশ কিশোর এই ফিচারটি চাইত না। এরপরও মেটা এটি চালু রাখার সিদ্ধান্ত নেয়।

আইনজীবীর প্রশ্নের জবাবে তিনি আরও স্বীকার করেন, ফিচারটি ব্যবহারের হার মাত্র ১ থেকে ২ শতাংশ থাকার বিষয়টি মেটা প্রকাশ করেনি।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মোসেরি জানিয়েছিলেন, যারা নিজেরা ‘বিরতি নিন’ ফিচারটি চালু করেছিলেন, তাদের ৯০ শতাংশের বেশি সেটি চালু রেখেছিলেন। তবে মামলার শুনানিতে স্পষ্ট হয়, এই হিসাব সব কিশোর ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধু যারা নিজেরা ফিচারটি চালু করেছিলেন, তাদের মধ্যেই এই হার প্রযোজ্য।

২০২৪ সালে ইনস্টাগ্রাম ‘টিন অ্যাকাউন্টস’ চালু করে। এসব অ্যাকাউন্টে নিরাপত্তা ফিচারগুলো ডিফল্টভাবে চালু রাখা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

তবে মেটার সাবেক কর্মীদের সাক্ষ্যে প্রতিষ্ঠানটির নিরাপত্তা উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, ‘বিরতি নিন’ ও ‘নীরব মোডের’ মতো ফিচারগুলো খুঁজে পাওয়া কঠিন ছিল এবং কিশোরদের মধ্যে এসব ফিচারের ব্যবহারও খুব কম ছিল।

মেটার সাবেক প্রকৌশল পরিচালক আর্তুরো বেহার গত সপ্তাহে সাক্ষ্য দিয়ে বলেন, তার অভিজ্ঞতায় ‘বিরতি নিন’ ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সেটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম থাকে।

২৯টি অঙ্গরাজ্যের অভিযোগ, মেটার প্ল্যাটফর্মগুলো তরুণদের এমনভাবে আকৃষ্ট করে যে এর ফলে উদ্বেগ, বিষণ্নতা এমনকি আত্মহত্যার ঝুঁকিও বাড়তে পারে। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে মেটা যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় অঙ্গরাজ্যগুলো মেটার কাছে প্রায় ২০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে।

তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, শিশু বা কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্ম তৈরি করা হয়নি। কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও তাদের মানসিক সুস্থতার অবনতির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে এমন পরিষ্কার প্রমাণও তাদের গবেষণায় পাওয়া যায়নি।

ট্যাগ: অ্যাডাম মোসেরিইনস্টাগ্রামমেটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

পরবর্তী

মারা গেছেন বর্ষীয়ান সংগীতশিল্পী ডলি পার্টন

পরবর্তী

মারা গেছেন বর্ষীয়ান সংগীতশিল্পী ডলি পার্টন

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT