চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রু কলার’ থেকে নিজের নাম সরিয়ে নেবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোনে ট্রু কলার অ্যাপের ইন্টারফেস দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অচেনা নম্বর থেকে ফোন এলে অনেকেই প্রথমে তা ধরেন না। কিন্তু কে ফোন করেছেন, সেটা জানার জন্য রয়েছে ‘ট্রু কলার’ অ্যাপ। এখন সিংহভাগের ফোনেই এই অ্যাপ রয়েছে। অচেনা নম্বর থেকে ফোন এলেই ট্রু কলার-এ ভেসে ওঠে সেই ব্যক্তির নাম। তবে প্রযুক্তি বলছে, চাইলেই এই অ্যাপ থেকেও সরিয়ে নেয়া যাবে নিজের নাম।

মঙ্গলবার (১৯ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আপনি চাইলে ট্রু কলার থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন। ট্রু কলার থেকে আপনি যদি নিজের নাম সরিয়ে দেন, তা হলে অন্য কাউকে ফোন করলেও আপনার পরিচয় প্রকাশ্যে আসবে না।

যেভাবে সরাবেন নিজের নাম:

১) অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

২) এবার ট্রু কলার অ্যাপ-এর সেটিংস-এর ‘প্রাইভেসি সেন্টার’ অপশন দেখতে পাবেন। এখানেই ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন রয়েছে। সেটা নির্বাচিত করুন। তা হলেই আর আপনার নাম ট্রু কলার অ্যাপ-এ থাকবে না।

এরপরেও কিন্তু আপনার নাম ট্রু কলার ডেটাবেসে থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে ট্রু কলার-এর ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোড-সহ মোবাইল নম্বর দিতে হবে। এর পরে আবার ‘ডিঅ্যাক্টিভেট’ অপশনে গিয়ে নির্বাচন করলেই নাম মুছে যাওয়ার কথা। তবে তারপরেও যদি ট্রু কলার-এ আপনার নাম দেখায়, তা ক্যাশে মেমোরির কারণে। কিছু দিনেই তা থেকে মুক্তি পাবেন।

ট্যাগ: ট্রু কলারট্রু কলার থেকে নাম সরিয়ে নিবেন যেভাবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিএনপির নেতারা ক্লান্ত কর্মীরা হতাশ, গালিগালাজ ছাড়া তাদের কিছু করার নেই’

পরবর্তী

‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিবকে আমার কাছে নিয়ে আসেন’

পরবর্তী
চার ব্যক্তি একটি চুক্তিপত্রে স্বাক্ষর করছেন, অফিসে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই সাকিবকে আমার কাছে নিয়ে আসেন’

একজন ব্যক্তি বুকের ব্যথায় আক্রান্ত, হৃদরোগের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতিহীন উপবাসে হৃদরোগসহ মৃত্যুর ঝুঁকি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT