চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৪ সালে পদ্মা সেতুতে কতো যানবাহন পারাপার, কতো টাকা টোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
পদ্মা সেতুর একটি অংশ, যানবাহন পারাপার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ২০২৪ সালে পদ্মা সেতু থেকে সর্বোচ্চ ৮৩৮.৫৬ কোটি টাকা আয় করেছে। মোট ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর প্রতিবেদনে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি খোলার পর থেকে বিবিএ এক কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট দুই হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।

বিবিএ এ পর্যন্ত মেগা প্রকল্প নির্মাণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধের জন্য ১০ কিস্তিতে এক হাজার ৫৭৭ কোটি ১৬ লাখ টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে। সেতু বিভাগ ২০২৩ সালের ৫ এপ্রিল রাজস্ব থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য ঋণ হিসাবে নেওয়া ঋণ পরিশোধ করা শুরু করে।

তিনি বলেন, সাধারণত সরকারকে প্রতি অর্থবছরে চারটি কিস্তি প্রদান করা হয় এবং প্রতি কিস্তিতে ১৫৭ কোটি ৭১ কোটি টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২৪ সালের ১৪ জুন এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ যখন রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৩৩ টি যানবাহন সেতুটি অতিক্রম করেছিল।

বিশ্বব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে সরকার নিজস্ব অর্থায়নে মোট ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে।

এই অর্থের মধ্যে সরকার ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে এবং বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা এক শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে বিবিএকে।

২০১৯ সালের ২৯ আগস্ট অর্থ বিভাগের সাথে চুক্তি অনুসারে, বিবিএ ৩৫ বছরের মধ্যে ১৪০টি কিস্তিতে এই ঋণ পরিশোধ করবে।

পরিশোধের সময়সূচী অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৬৩৪ কোটি টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৪৭৫ কোটি টাকা দিতে হবে।

ট্যাগ: ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়পদ্মা সেতুবিবিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে প্রধান উপদেষ্টার আহ্বান

পরবর্তী

প্রথম ইনিংসে কুলিয়ে না ওঠা পাকিস্তান শান মাসুদে ঘুরে দাঁড়িয়েছে

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে কুলিয়ে না ওঠা পাকিস্তান শান মাসুদে ঘুরে দাঁড়িয়েছে

খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা লন্ডন যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT