সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল কোম্পানি আরামকোতে হুতিদের হামলা, নিহত ২

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা এবং দুটি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর।
এদিকে, কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে হুতিদের পক্ষ থেকে হামলার যে দাবি করা হয়েছে, তার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






