চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাখচিত ‘হাউজফুল ৫’-এ এবার বড় চমক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
তারকাখচিত 'হাউজফুল ৫' সিনেমার দল একত্রে ছবি তুলেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’-এর নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি।

ইতোপূর্বেই জানা গিয়েছিল, বলিউডের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। এবার জানা গেল, আসন্ন এই ছবিটি হতে চলেছে পুরোপুরি ভাবে তারকাখচিত।

বুধবার (২৭ নভেম্বর) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের তাবড় তাবড় অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি পোস্ট করে তিনি জানান, এরাই থাকবেন ‘হাউজফুল ৫’ ছবিটিতে।

Banglabid

পোস্ট করা সেই ছবিটিতে দেখা গেছে, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। আরো থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও। এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে। আর এই সকল অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন সেটা বলার অপেক্ষা রাখে না।

হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে সিনেমাটি। তাই আয়োজনও বড়। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।- বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাউজফুল ৫
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT