বাংলাদেশ

বন্যাকবলিতদের সহায়তায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর

বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা, একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তা ডুবে গেছে, একজন ব্যক্তি বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে সারাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সারাদেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোন সেবার জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত এলাকার ফায়ার স্টেশনগুলো এবং বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও ২৪ ঘণ্টা দুর্যোগে উদ্ধারবিষয়ক সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।

এছাড়াও বন্যা দুর্গত এলাকার ফায়ার স্টেশন গুলোকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়:ফায়ার সার্ভিস হটলাইন নম্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…