আন্তর্জাতিক

বাংলাদেশিদের রুম ভাড়া দেবে না ত্রিপুরার হোটেল মালিকরা

ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশি রুম ভাড়া দিচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের রুম ভাড়া দিচ্ছে না, নিরাপত্তা ও নীতিমালা সংক্রান্ত আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের হোটেলের কক্ষ ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা হোটেল মালিক সমিতি।

ত্রিপুরা হোটেল মালিক সমিতি (২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের ভাড়া না দেয়ার এ সিদ্ধান্ত জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে সম্প্রতি ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণির উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো। কিন্তু এখনকার মত নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি। সেখানে বাংলাদেশের এক শ্রেণির নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়। এই প্রেক্ষাপটে অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকদের কোনো পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার প্রধান শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়। এ ঘটনার পর থেকে উভয় দেশের নাগরিক ও নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে ভারত।

বিষয়:ত্রিপুরা বাংলাদেশি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…