খুলনায় পাটকলে আগুন
নিয়ন্ত্রণে কাজ চলছে

অগ্নিকাণ্ডের সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, ধোঁয়া ও আগুনের লাল আলো চারপাশে ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
খুলনার রূপসা উপজেলার একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনীও।
বুধবার ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় বেসরকারি সালাম জুট মিলে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল কাদির জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে ৮টি ইউনিট এবং পরে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি। আগুন নিযন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।






