বিনোদন

‘মিরর’-এর কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়েছে ভিডিও স্ক্রিন!

চ্যানেল আই অনলাইন কনসার্টে ভয়াবহ ভিডিও স্ক্রিন ভেঙে পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরর কনসার্টে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়েছে ভিডিও স্ক্রিন, দর্শক ও শিল্পীদের জন্য ঝুঁকি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হংকং-এর জনপ্রিয় বয়ব্যান্ড ‘মিরর’-এর কনসার্টে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ব্যান্ডের কনসার্ট সিরিজ।

‘মিরর’-এর কনসার্টে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। গানের তালে তালে চলছিল নাচ। জমে উঠেছিল মঞ্চ। এসময়ে হঠাৎ করে মঞ্চের উপরে ঝুলন্ত অবস্থায় থাকা অনেকগুলো ভিডিও স্ক্রিনের মধ্যে একটি ভেঙে পড়ে। আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন স্টেজে থাকা অসংখ্য নৃত্যশিল্পী।

ঘটনাটি গত মঙ্গলবারের হলেও কনসার্টের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ভিডিওটি বর্তমানে ভাইরাল। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। একজন শিল্পীর ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হংকং-এর ১২ সদস্যের বয়ব্যান্ড মিরর। এই ব্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। জানা গেছে, ওই রাতে ব্যান্ডের এক সদস্য বাম হাতে আঘাত পেয়েছেন এক পৃথক ঘটনায়।

বিষয়:হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…