চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃশংসভাবে খুন হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী অ্যাবি চোই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
বিনোদন
A A

ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি! না কোন সিনেমার দৃশ্য নয় বরং সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে হংকংয়ের জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী অ্যাবি চোইকে।

তাকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ এবং দেবর অ্যান্টনি কোয়াং বিরুদ্ধে। যারা ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।

হংকং পুলিশের কাছে দায়ের হওয়া এক প্রতিবেদন অনুসারে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। শুক্রবার চীনের মূল ভূখণ্ড প্রায় ৩০ মিনিটের দূরত্বে হংকংয়ের শহরতলির অংশ লুং মেই সুয়েনের কোয়াং কাউ-এর ভাড়া করা একটি বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তার টুকরো টুকরো দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি একপ্রকার অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।

এই ঘটনার পর গেল রবিবার চোই-এর মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরে আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোই-এর টুকরো দেহ।

তদন্তকারী অফিসাররা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোই-এর হাত, এবং শরীরে আরও বেশকিছু অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

Reneta

জানা গেছে,  চোই এর প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি চলছিল বেশকিছুদিন ধরেই। কিছু টাকা পয়সা নিয়েও সমস্যা চলছিল তাদের ভেতর। “অ্যাবি খুবই দয়ালু ব্যক্তি এবং সর্বদা লোকেদের সাহায্য করতে চেয়েছিলেন” বলেছেন, চোইয়ের বন্ধু বার্নার্ড চেং। চেং আরও বলেন, চোইয়ের তার পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।

চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। তাইতো অপরাধীরা যেন কোনভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাবি চোইনৃশংসভাবে খুনমডেল-অভিনেত্রীসিনেমাহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT