চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে নারী বিদ্বেষ, নিষিদ্ধ হতে পারে হানি-করণের গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
বিনোদন
A A
নির্দিষ্ট গানের শিল্পীরা, আধুনিক পোশাক ও স্টাইলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের কথার জন্য পাঞ্জাবি সংগীত জগতের দুই তারকা হানি সিং এবং করণ ঔজলা বর্তমানে আইনি জটিলতায় জড়িয়েছেন। তাদের সাম্প্রতিক গানে নারীবিদ্বেষমূলক ও অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তারা।

পাঞ্জাব রাজ্য মহিলা কমিশন বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়ে আগামি ১১ আগস্ট দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন।

১ আগস্ট মুক্তি পাওয়া করণ ঔজলার নতুন গান ‘এমএফ গাভ্রু’ নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানটিতে নারীদের প্রতি অবমাননাকর ও অশ্লীল মন্তব্য রয়েছে। এর জেরে মহিলা কমিশন পাঞ্জাবের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন, একজন সিনিয়র অফিসার দিয়ে বিষয়টি তদন্ত করতে।

Banglabid

হানি সিংয়ের ২০২৪ সালের অ্যালবাম ‘গ্লোরি’-এর একটি গান ‘মিলনিয়ার’ নিয়েও উঠেছে অশালীন ভাষার অভিযোগ। মহিলা কমিশন হানি সিংয়ের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছেন এবং তাকে ১১ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে হাজিরা দিতে বলা হয়েছে। এই অ্যালবামটি টি-সিরিজ ব্যানারে প্রকাশিত হয়েছিল।

মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ লালি গিল বলেন,“এ ধরনের ভাষা ব্যবহার যারা করে, তাদের কোনওভাবে সহ্য করা হবে না। তাই আমি দুজনকেই তলব করেছি। এই গানগুলো নিষিদ্ধ করা হবে।”

এসময় তিনি বলেন,“গায়করা সমাজের কণ্ঠস্বর। একদিকে তারা বলে মা’কে খুব ভালোবাসে, আর অন্যদিকে গানেই মাকে নিয়ে গালিগালাজ করে। এটা একেবারেই বরদাস্ত করা হবে না।”

Reneta

জানা গেছে, বর্তমানে হানি সিং ও করণ ঔজলা বিদেশে অবস্থান করছেন। তবে এ বিষয়ে মহিলা কমিশন স্পষ্ট জানিয়েছে, যে করেই হোক তাদের ১১ আগস্টের শুনানিতে উপস্থিত থাকতে হবে।

এই প্রথম নয়- ২০২৪ সালে ‘মাখনা’ গান নিয়েও হানি সিং-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছিল মহিলা কমিশন। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ ঔজলাগানটি সিরিজতারকা হানি সিংনারী বিদ্বেষহানি সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT