চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য নয়। 

তিনি আরো বলেন, আমাদের সীমান্তে প্রবেশের সময় তাদের হাতে অস্ত্র থাকলেও তারা আত্মরক্ষার্থে তা করেছে। এটি হতেই পারে।  মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে তিনি বলেন,  সেময়  আমাদের অনেকে আত্মরক্ষার্থে ভারতে ঢুকেছিল। সেভাবে মিয়ানমারের সীমান্ত পুলিশের কয়েক সদস্য আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য নয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

যদি এভাবে আত্মরক্ষার্থে মিয়ানমারের আরো সীমান্ত পুলিশ বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে তার অনুমতি দেবেন কি না, সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের কাছে বর্ডার পুলিশ যারা, তাদের কেউ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকে থাকলে আমাদের করণীয় কিছু থাকে না। তাদের আবার ফেরত পাঠানো হবে। আমরা তাদের আটক রেখেছি,  সুযোগ বুঝে তাদের ফেরত পাঠানো হবে।

আরও রোহিঙ্গাদের সীমান্তে  প্রবেশ করতে দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে কারও আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে, এ মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারও আসা উচিত হবে না। যে-ই আসবে, তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমার পুলিশস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT