বাংলাদেশ

আপনারা কোন বিশেষ দলের হয়ে কাজ করবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের প্রতি আহ্বান

মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় অনুষ্ঠিত আলোচনা সভায় একজন বক্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোন বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা কোন বিশেষ দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না।

আজ রোববার ৭ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকবো, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবো।

আসন্ন নির্বাচন শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং অতীতের বাজে নির্বাচন ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপর জোর দেন তিনি।

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ হয়নি। প্রত্যেক থানায় ফ্যাসিস্টদের তালিকা রয়েছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জামিনে ছাড়া পাওয়া অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:পুলিশ লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…