বাংলাদেশ

উপদেষ্টা আসিফের ‘গুলির ম্যাগাজিন’ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

স্বরাষ্ট্র উপদেষ্টার গুলির ম্যাগাজিন বিষয়ে প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফের ‘গুলির ম্যাগাজিন’ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া, যেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে বিমানবন্দরে গুলির ম্যাগাজিন পাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেটি আসলে তার নিজের লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন ছিল।

আজ সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিদেশ যাওয়ার সময় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন ভুলে রয়ে গিয়েছিল বলে মনে হয়। এটা একে-৪৭ এর না, তারই লাইসেন্স করা হাতিয়ার।

গত রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া যায়। যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ।

বিষয়:ম্যাগাজিন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…