নানা আয়োজনে গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তি উদ্যাপন করেছে হলি ক্রস গার্লস হাই স্কুল। শিক্ষা, মানবতা, মূল্যবোধ ও সেবার আদর্শে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটির তিনদিনের মহা উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী হলিক্রস স্কুলের আগামীদিনের পথচলা আরও উজ্জ্বল হবে বলে আয়োজনের উদ্বোধনী দিনে আশা প্রকাশ করেন সবাই।








