অর্থনীতি

হুগলি নদীর চরে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ

হুগলি নদীতে বাংলাদেশি জাহাজ আটকা পড়েছে, নদীর ধোঁয়াটে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হুগলি নদীতে একটি বড় বাংলাদেশি জাহাজ আটকা পড়েছে, নদীর ধোঁয়াটে পরিবেশের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হুগলি নদীর চরে আটকা পড়ল বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ। উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে ফলতায় আটকে গিয়েছে জাহাজটি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ফলতায় হুগলি নদীর চরে আটকে যায় জাহাজটি। স্থানীয় বাসিন্দারা জাহাজের কর্মীদের চিৎকার শুনে নৌকা নিয়ে জাহাজের কাছাকাছি যান। জাহাজের কর্মী এবং তাদের জিনিসপত্র উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

জাহাজের এক কর্মী জানান, নোঙর করার সময় অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়, ফলে তাদের জাহাজটি নদীর তীরের কাছাকাছি চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। পৌঁছেছেন প্রশাসনিক কর্মকর্তারাও। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

জাহাজ কর্মীদের সূত্রে জানা যায়, এমভিএস মাইতি নামে ওই জাহাজটি হুগলির ব্যান্ডেল থেকে ছাই নিয়ে ফিরছিল। ফলতার কাঁটাখালি এলাকায় ঘটে বিপত্তি। আটকে পড়া জাহাজটি দেখতে এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ।

বিষয়:বাংলাদেশি জাহাজ হুগলি নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…