চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কুমিল্লা জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর প্রথম ধাপ। শনিবার কুমিল্লার ঐতিহাসিক ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই বিশেষ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় তৃণমূলে নারী হকি প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং ন্যাশনাল সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের তুলে এনে আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লার এই ভেন্যু থেকে আগামী দিনে জাতীয় দলের জন্য দক্ষ হকি তারকা উঠে আসবে বলে আমরা আশাবাদী।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নারীদের ক্ষমতায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হকি ফেডারেশনের এই চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমাদের নারীরা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।’

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খান, সিলেকশন কমিটির সদস্য মাহবুব হারুন, উইমেন উইং- এর ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দিপু এবং উইমেন উইং- এর সম্পাদক তারিকুজ্জামান নান্নু। এছাড়াও ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি কুমিল্লা জেলাতেও এই বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাধীরেন্দ্রনাথবাংলাদেশ হকি ফেডারেশনমাহবুবলিড স্পোর্টসসাজেদ আদেলহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT