চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফায়ারে হেরে বিদায় রিশাদদের হোবার্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আসরজুড়ে আগুনঝরা বোলিং করেছেন রিশাদ হোসেন। দাপটে খেলেছে তার দল হোবার্ট হ্যারিকেনস। নকআউটে মেলবোর্ন স্টারসকে হারিয়ে আসা দলটি কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সের কাছে হেরে বিদায় নিল। সিডনির কাছে ৫৭ রানে হেরে আসর শেষ হোবার্টের। আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হোবার্ট। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে সিডনি। জবাবে ১৭.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় রিশাদদের দল।

আগে নেমে সিডনি ওপেনার ড্যানিয়েল হিউজেস ১৩ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার স্টিভেন স্মিথকে আউট করেন রিশাদ, ৪৩ বলে ৬৫ রান করে যান অজি তারকা। জশ ফিলিপস ১৫ করে আউট হন। মোয়েজেস হেনরিকসকে ফেরান রিশাদ, ১৯ রানের সময়। জুয়েল ডেভিস ২৭, লাচলান শ ২১, জ্যাক এডুয়ার্ডস ১৫ রান করেন।

হোবার্টের হয়ে রিশাদ ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট নেন। রাইলি মেরেডিথ ৩টি এবং বিলি স্ট্যানলেক ২টি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার মিচেল ওয়েন এবং টিম ওয়ার্ড ১৩ রান করে করেন। বিউ ওয়েবস্টার ২৪, বেন ম্যাকডারমট ২৬ বলে ৪০ এবং উইল প্রেসটুইজ ১৯ রান করেন। রিশাদ ১ ছক্কায় ৮ বলে করেন ১১ রান।

সিডনির হয়ে বেন ডারউইশ ৩টি। মিচেল স্টার্ক, শন অ্যাবোট, ডেভিস ২টি করে এবং এডুয়ার্ডস একটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ালিফায়ারবিগ ব্যাশরিশাদ হোসেনলিড স্পোর্টসসিডনি সিক্সারসহোবার্ট হ্যারিকেনস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT