চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি, প্রতিযোগী কে এই রুমি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
বিনোদন
A A

মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরব থেকে কোনো মডেল অংশ নিচ্ছেন। ২৭ বছর বয়সী রুমি আলকাহতানি হবেন দেশটির ইতিহাসে প্রথম কোন নারী, যিনি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ এ অংশ নিতে চলেছেন।

এই ঘোষণার পর থেকেই রীতিমত আলোচনায় রুমি আলকাহতানি। বিশ্বব্যাপী তার সম্পর্কে নানান তথ্য খুঁজছেন আগ্রহীরা।

রুমি আলকাহতানি তার ইনস্টাগ্রামে করা এক পোস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দেন। তার পোস্ট সাড়া ফেলে দেয় সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আল-কাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে।

পোস্টে আল-কাহতানি বলেছেন, “মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এর মাধ্যমে সৌদি আরব বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।”

এমন ঘোষণার পরেই সংবাদ মাধ্যমগুলোও খোঁজ করছে রুমিকে নিয়ে। কে এই রুমি আলকাহতানি?

১. রুমি একজন রানওয়ে মডেল এবং রিয়াদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ডেন্টিস্ট্রিতে তার ব্যাচেলর ডিগ্রি আছে। তিনি আরবি, ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষায় পারদর্শী।

Reneta

২. বিউটি পেজেন্ট ইন্ডাস্ট্রিতে রুমির নামটি বেশ পরিচিতি। তিনি একাধিক গ্লোবাল কম্পিটিশনে অংশ নিয়েছেন। তার মাঝে আছে মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান কম্পিটিশিন, মিস আরব পিস, মিস ইউরোপ প্রতিযোগিতা।

৩. তিনি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস আরব ওয়ার্ল্ড পিস এবং মিস ওম্যান (সৌদি আরব) খেতাব জিতেছেন।

৪. রুমি আলকাহতানি ঘুরে বেড়াতে পছন্দ করেন। তিনি দুবাই, মিশর, ইটালি সহ একাধিক স্থানে ঘুরেছেন। সামাজিক মাধ্যমেও আছে সেসব ছবি।

৫. ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস রুমি আল-কাহতানিকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে। সেখানে তিনি নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করবেন। এবছরে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন ইউম্যান রথিত-এ কি নোট স্পিকার হিসেবেও আমন্ত্রিত ছিলেন তিনি।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর মেক্সিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৩ তম আসর। বিজয়ীর মাথায় মুকুট তুলে দেবেন গতবারের বিজয়ী মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস।

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিস ইউনিভার্সরুমি আলকাহতানিলিড বিনোদনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT