চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে হত্যা চেষ্টার ‘উচিত মূল্য’ দিতে হবে হিজবুল্লাকে: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাকে ‘উচিত মূল্য’ দিতে হবে।হিজবুল্লাহ নেতা সিনওয়ারের মৃত্যুর পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের লড়াই আরও তীব্র হবে। এরপর গত শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন-এর মাধ্যমে আক্রমণের চেষ্টা হয়।

নেতানিয়াহু সামাজিক মাধ্যমে লিখেছেন, হিজবুল্লা তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে বড় ভুল করল। তাদের উচিত মূল্য দিতে হবে।

রোববারও বৈরুতে হামলা করেছে ইসরায়েল। আল-কার্দ আল হাসান সংস্থাকে তারা টার্গেট করে বলে লেবাননের সরকারি মিডিয়া জানিয়েছে। এই সংস্থা হিজুবল্লাকে আর্থিক সাহায্য করে বলে ইসরায়েল অভিযোগ করেছে।

হামাস পরিচালিত সরকারি মিডিয়াও অভিযোগ করেছে, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। এ জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না।

গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনওয়ারকে (পৃথিবী থেকে) সরিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি বলেছি, আমরা নিজেদের পুনরুত্থানের যুদ্ধ করছি। শেষ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাব আমরা।’

Reneta

এদিকে নেতানিয়াহুর বাসভবনে হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস বলেছেন, নেতানিয়াহুকে ‘হত্যাচেষ্টার’ মধ্য দিয়ে ইরানের ‘সত্যিকারের চেহারা প্রকাশিত’ হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ছে। এরই মধ্যে নেতানিয়াহুর বাসভবনে হামলাকে ‘গুরুতর নিরাপত্তা ব্যর্থতা’ হিসেবে দেখছে ইসরায়েল। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে এই ড্রোন আঘাত হানল, তা নিয়েও তদন্ত শুরু করেছে দেশটি।

নেতানিয়াহুর বাসভবন ছাড়াও শনিবার ইসরায়েল লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিন সকাল থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ১১৮টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে বেশির ভাগ রকেটই ছোড়া হয় উত্তর ইসরায়েল লক্ষ্য করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ মুল্যবেঞ্জামিন নেতানিয়াহুহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT