চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের হলে ‘পাঠান’ এর পোস্টার, ৩ মার্চ মুক্তি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর শুভেচ্ছা বার্তা পোস্টার, বাংলা ভাষায় সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের সুপারহিট ছবি ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে, এখন শুধু সময়ের অপেক্ষা!

হিন্দি ছবি এদেশে মুক্তির অনুমতির পর থেকে শোনা যাচ্ছিল ২৪ ফেব্রুয়ারি ‘পাঠান’ মুক্তি পাবে। কিন্তু ফেব্রুয়ারি ‘ভাষার মাস’ বিধায় মুক্তির অনুমতি মেলেনি ‘পাঠান’র।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ‘পাঠান’ যে ৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে, তা অনেক সিনেমা হল আগেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে। এ কারণে অনেক সিঙ্গেল স্ক্রিন দেশিয় ছবি ‘ওরা ৭ জন’ ৩ মার্চ চালাতে চাইছে না।

Banglabid

এর পরিচালক খিজির হায়াত খান বলেন, ৩ মার্চ ‘পাঠান’ চালাবে বলে ভালো কিছু সিঙ্গেল স্ক্রিন মালিকরা তাকিয়ে আছেন।

রবিবার বিকেলে তিনি বলেন, পাঠান-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে ‘ওরা ৭জন’ নিতে চাচ্ছে না। মুক্তির পাঁচদিন বাকি থাকলেও এখনও হল পাইনি। ‘পাঠান’ এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাবো না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারবো না, তাহলে আমরা কী করবো?

বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অভিনেতা ও ‘জাগো’ ছবির নির্মাতা খিজির হায়াত খান।

Reneta

‘পাঠান’র মুক্তি নিয়ে তুমুল আগ্রহে আছেন হল মালিকরা। কোনো কোনো হল আগেই প্রচারণায় নেমেছে। এর মধ্যে রয়েছে ময়ময়নসিংহে ছায়াবাণী সিনেমা হল। সদরে অবস্থিত এই হলটির ভিতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ৩ মার্চ ‘পাঠান’-এর শুভমুক্তি।

রবিবার দুপুরে এমনই দুটি স্থিরচিত্র এসেছে চ্যানেল আই অনলাইনের কাছে। জানা গেছে, সার্ভার নিয়ন্ত্রণে আছে এমন অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে ৩ মার্চ চলবে ‘পাঠান’! সেইসঙ্গে চলবে দেশের সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে। সার্ভার সংকট মিটিয়ে ১০ মার্চ থেকে বড় পরিসরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে।

যদিও ‘পাঠান’র আমদানির মাধ্যমে মুক্তি দেওয়ার সঙ্গে যুক্তরা দেশের সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়া পর্যন্ত কিছু বলতে চান না।

ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মুক্তির আগে প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এই খবর জেনেছি। ইতিবাচক সংকেত পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওরা ৭ জনপাঠানময়মনসিংহলিড বিনোদনসিনেমাসিনেমা হলহিন্দি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন, সাইমনের কাছে মুখ খুললেন আদর

পরবর্তী

বিএনপিকে জোর করে নির্বাচনে আনা হবে না: ওবায়দুল কাদের

পরবর্তী
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে জোর করে নির্বাচনে আনা হবে না: ওবায়দুল কাদের

স্মার্টফোনে ডেটা ট্রান্সফার ও কোডিং প্রযুক্তি দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাট জিপিটি সহকর্মী তৈরি করবে!

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT