বিনোদন

যেভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন হিনা খান

হিনা খান ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিনা খান একটি অনুষ্ঠানে উপস্থিত, তিনি সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি জানা গেছে ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হিন্দি সিনেমা ও ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। তাও কিনা তৃতীয় স্টেজে রয়েছেন তিনি। এবার ক্যানসার রোগের সঙ্গে যারা লড়াই করছেন তাদের জন্য একটি বিশেষ বার্তা দিলেন তিনি।

হিনা খান এদিন তার পোস্টে লেখেন, ‘আমার সফরের একটি জানালা। এই পোস্ট তিনি সেই সকল সাহসী এবং লড়াকু পুরুষ এবং মহিলাদের জন্য দিয়েছেন যারা এই লড়াইটা লড়ছেন। আমি চাই আমার সফর যেন তাদের অনুপ্রেরণা জোগায় এবং নিজেদের গল্পগুলোর জন্য একটা ভালো পাতা যোগ করতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে কিন্তু আমরা ভয় পাব না।’

তিনি আরো লেখেন, “এই কঠিন সময় নিশ্চয়ই পেরিয়ে যাবে।” হিনা খান তার এই পোস্টের নেপথ্যে অরিজিৎ সিং এবং আজিস কৌরের গাওয়া ‘বান্দেয়া রে বান্দেয়া’ গানটি যোগ করেছেন। বলাই বাহুল্য হিনা খানের এই সাহসী পোস্টটি করার পর অনেকেই তাকে ভালোবাসা জানিয়েছেন এবং সমর্থন করেছেন।

জানা গেছে, অভিনেত্রী ক্যানসারের তৃতীয় স্টেজে আক্রান্ত এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। তিনি ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানা যায়।

হিনা খানকে দর্শকরা এর আগে ‘ইয়ে রিশতা ক্যায় কেহলাতা হ্যায়’, ‘কাসৌটি জিন্দেগি কি সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকে দেখেছেন। এছাড়াও  তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’তে অংশ নিয়েছিলেন।-হিন্দুস্থান টাইমস

বিষয়:ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার অন্যতম জনপ্রিয় হিনা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…