বাবা হারালেন ভারতের জনপ্রিয় গায়ক হিমেশ রেশামিয়া। গায়কের বাবা বিপিন রেশামিয়ার বয়স হয়েছিল ৮৭ বছর। ১৮ সেপ্টেম্বর তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হিমেশ রেশামিয়ার বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং বয়স জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছে বৃহস্পতিবার, ১৯ অক্টোবর সম্পন্ন হবে তার শেষকৃত্য।
বাবা ছিলেন হিমেশের বন্ধু ও পথ প্রদর্শক। একবার একটি ইন্টারভিউতে বিপিন রেশামিয়া উল্লেখ করেছিলেন, তিনি ছোটবেলা থেকেই তার ছেলের সঙ্গীতপ্রতিভা নিয়ে গর্বিত ছিলেন। হিমেশকে গান শেখানোর দিকে মনোনিবেশ করানোর জন্য নিজের সঙ্গীত পরিচালক হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন। ভিপিন সালমান খানের একটি ছবির জন্যও সঙ্গীত রচনা করেন।
বলিউডে হিমেশ রেশমিয়া একটি জনপ্রিয় নাম। ইমরান হাশমির অভিনয় আর হিমেশের গলার জাদুতে এক সময়ে মুগ্ধ হয়েছিল দর্শক। ‘আশিক বানায়া আপনে’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







