চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চতার সাথে মানিয়ে নিতে ভুটানে গিয়ে হাইকিং করলেন জামালরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ভুটানে হাইকিং করে জামালরা প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেও ভুটান সফর করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারই নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে জামাল ভূঁইয়ার দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা বেশি হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছে কোচ হাভিয়ের ক্যাবরেরার দল।

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থিম্পুতে পৌঁছে তাই উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সে কারণে শনিবার সকালেই ফুটবলারদের নিয়ে হাইকিং সেরে নেন বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ।

ভুটানে হাইকিংয়ে জামালরা, বড় বৌদ্ধ মূর্তি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

বলেছেন, ‘আগামীকাল আমরা মাঠে অনুশীলন শুরু করব। আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেয়া। সব মিলিয়ে চার সেশন পাব, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সাথে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’

ভুটানে হাইকিং করছে জামালরা, সবুজ পাহাড়ে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার হাইকিং করার অভিজ্ঞতা জানিয়েছেন বিশ্বনাথ ঘোষও। বলেছন, ‘এখানে এসেছি, লক্ষ্য দুই ম্যাচে ৬ পয়েন্ট নেয়া। এটা কেবল আমার নয়, দলের সবারই একই লক্ষ্য। আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনও হাইকিং করিনি। সেটা এবার করেছি। আমরা সবাই মজা করেছি, উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পেরেছি।’

Reneta

ভুটানে হাইকিং করছে জামালরা, সবুজ পাহাড়ে ট্রেকিং. Channel i News - চ্যানেল আই নিউজ

একই কথা বলেছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেনও। তার ভাষ্য, ‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে একটু বেশি গরম, হালকা ঠাণ্ডাও আছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ভুটানের সঙ্গে ম্যাচ রয়েছে, যত আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব, আমাদের জন্য তত ভালো হবে।’

ভুটানে হাইকিংয়ে অংশ নেওয়া জামালরা, পাহাড়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা জানি ভুটান শক্তিশালী দল। ওদেরকে নিয়ে ঢাকাতে অনেক কাজ করেছি। আমরা চাইবো, এখান থেকে ভালো কিছু করে দেশে ফিরতে। এখানে যদি জিততে পারি, তাহলে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে, সামনে যে এএফসি এশিয়ান কাপের ম্যাচ আছে, সেখানে আমাদের সুবিধা হবে। আমরা চাই ভুটানের বিপক্ষে ভালো ফুটবল খেলতে এবং জিততে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাবাংলাদেশ জাতীয় ফুটবল দলভুটানলিড স্পোর্টসহাইকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT